দামুড়হুদার লোকনাথপুরে আউস ধানের বীজ উৎপাদন নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময়

আপলোড তারিখঃ 2020-08-10 ইং
দামুড়হুদার লোকনাথপুরে আউস ধানের বীজ উৎপাদন নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে আউস ধানের বীজ উৎপাদনকারি ১৫জন কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস। গতকাল রোববার বেলা ১১টায় লোকনাথপুর বাজারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথাপুর এলাকার কৃষকেরা কী-ভাবে আউস ধানের বীজ উৎপাদন করবেন এবং কী-ভাবে ভালো মানের ধানের বীজ তৈরী করা যাবে মতবিনিময় সভায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস ও উপজেলা উপ-সহকারী সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ন কবীর। এ সময় উপস্থিত ছিলেন কৃষক কামরুল ইসরাম, রোকুনুজ্জামান, আমজাদ হোসেন, আশরাফ হোসেন, আসানুর, আব্দুর রশিদ, তরিকুল ইসলাম, রবিউল ইসলাম, আশাদুর তরফদার, লাবণী, লাকি, সাবিনা, জাহানুর, আনোয়ার, তাসলিমা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)