আলমডাঙ্গায় জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-08-10 ইং
আলমডাঙ্গায় জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা সাহিত্য পরিষদ, কলমিলতা সাহিত্য পত্রিকা ও আলাউদ্দিন আহম্মেদ পাঠাগারের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটার দিকে কলমিলতা সাহিত্য পত্রিকার অফিসকক্ষে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলমডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা আ ফ ম সিরাজ সামজির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য পরিষদের সভাপতি সাবেক প্রধান শিক্ষক ওমর আলী মাস্টার। এ সময় উপস্থিত ছিলেন কলমিলতা সাহিত্য পত্রিকার সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, কবি হাবিবুর রহমান, কবি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, কবি ও শিক্ষক জামিরুল ইসলাম, কবি হৃদয়, কবি আব্দুল্লাহ আল মামুন, কবি সোহানুর অপূর্ব, কবি জোয়াদ আলী মণ্ডল, কবি নাহিদ, কবি মিজান, খন্দকার হাসিবুল ইসলাম প্রমুখ। সভায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস উপলক্ষে আলোচনা ও কবিতা আবৃতি অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)