আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড

আপলোড তারিখঃ 2020-08-09 ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় দুই মাদকসেবীকে পাঁচ দিন করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের গোপিবল্লভপুর গ্রামের মৃত নিজাম আলীর ছেলে রনি আহস্মেদ (৩০) ও একই গ্রামের মৃত মোকাম আলীর ছেলে আসমান আলী (৪০) দীর্ঘ দিন ধরে গাঁজা সেবন করে আসছিলেন। শনিবার সকালে রনির বাড়িতে গাঁজা সেবন করছেন এমন সংবাদের ভিত্তিতে দুর্লভপুর ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দুই পুরিয়া গাঁজা ও গাঁজা খাওয়ার সরাঞ্জমসহ দুজনকে আটক করে। আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংবাদ প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রনি আহম্মেদ ও আসমানকে পাঁচ দিন করে বিনাশ্রম প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)