জয়রামপুরে এসপি জাহিদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আপলোড তারিখঃ 2020-08-09 ইং
জয়রামপুরে এসপি জাহিদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ছবির ক্যাপশন:
প্রতিবেদক, জয়রামপুর: দামুড়হুদার জয়রামপুর কাঁঠালতলা বাজারে জাকের পার্টির উদ্যোগে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের করোনা রোগমুক্তি কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও জাকের পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টির সভাপতি আব্দুল লতিফ খাঁন যুবরাজ, সেক্রেটারি জসিম উদ্দীন (চকলা), শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি তানজির আহমেদ, জীবননগর থানার সভাপতি ওবাইদুর রহমান ফিল্ট, জীবননগর থানা সেক্রেটারি আক্কাস আলী, দর্শনা থানার সভাপতি মো. অলি হোসেন, চুয়াডাঙ্গা সদর থানার সেক্রেটারি খোকন মিয়া ও দামুড়হুদা থানা সেক্রেটারি নূর মুহাম্মদ মালিতা। এ ছাড়াও উপস্থিত ছিলেন সদস্য মো. আব্দুস ছাত্তার, মো. আব্দুল হাই, ওসমান আলীসহ আরও অনেকে। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন ওলামা ফ্রন্ট জাকের পার্টির বিভাগীয় সভাপতি মো. মোস্তাফা কামাল সীমান্ত বুলবুলি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)