কেরালায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় পাইলটসহ নিহত ১৭

আপলোড তারিখঃ 2020-08-08 ইং
কেরালায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় পাইলটসহ নিহত ১৭ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: দুবাইফেরত ১৯১ যাত্রী নিয়ে ভারতের কেরালার কোঝিকোড বিমান বন্দরের রানওয়েতে ছিটকে পড়ে দুই টুকরো হয়ে গেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট। এতে বিমানটির পাইলটসহ ১৭ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনের বলা হয়েছে, শুক্রবার রাত সোয়া ৮টার কেরালার কোঝিকোড় বিমানবন্দরে রানওয়েতে ল্যান্ড করার সময় এ দুর্ঘটনা ঘটে। অবতরণের সময় রানওয়েতে পিছলে গিয়ে একটি খাদে পড়ে যায় বিমানটি। বিজেপি সাংসদ কে জে অ্যালফোনস এর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ওই বিমানে ১০ জন শিশুসহ ১৮৪ জন যাত্রী ছিলেন। এছাড়া দুজন পাইলট এবং চারজন কেবিন ক্রু সদস্য ছিলেন বিমানটিতে। এনডিটিডি আরও জানিয়েছে, এদিন দুপুরে দুবাই থেকে বিমান কেরালার উদ্দেশ্যে রওয়ানা করে। কেরালার কোঝিকোড বিমান বন্দরে রানওয়েতে ছিটকে পড়ে। ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের মধ্যেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরে বিমানটিতে আগুন লাগেনি। উদ্ধার কাজ চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ ১৭ জন নিহতের খবর পাওয়া গেছে। উদ্ধার কাজ চলছে। বিমানটি বন্দে ভারত প্রকল্পের অংশ। এটি করোনাভাইরাস মহামারীর সময়ে বিদেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার উদ্দেশে চলাচল করছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটর‌্যাডার ২৪ অনুসারে, বিমানটি বিমানবন্দরে বেশ কয়েকবার চক্কর কেটেছিল এবং অবতরণের জন্য দু'বার চেষ্টাও করেছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)