সাপের কামড়ে শিশুসহ দুজনের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-08-08 ইং
সাপের কামড়ে শিশুসহ দুজনের মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে একই রাতে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার হরিহরা ও আহসাননগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন- হরিহরা গ্রামের আল-আমিনের শিশুকন্যা জেরিন (৩) ও আহসাননগর গ্রামের জোনাব আলী মণ্ডলের ছেলে রশিদ মণ্ডল (২০)। হরিহরা গ্রামের কলেজশিক্ষক মিলন জানান, শিশু জেরিন বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে ঘুম থেকে জেগে কাঁদতে থাকে। এরপর তার মা জেগে দেখে তার শিশুর হাতে রক্ত ও কালো একটি সাপ বাইরে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এদিকে, শৈলকুপার আহসাননগর গ্রামের রশিদ মণ্ডলকে সাপে কামড়ালে তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বিষধর সাপের কামড়ে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)