নানীর বাড়ি থেকে ফেরা হলো না সিনথিয়ার

আপলোড তারিখঃ 2020-08-08 ইং
নানীর বাড়ি থেকে ফেরা হলো না সিনথিয়ার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ের দোলনা চাপায় সিনথিয়া (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদী গ্রামে এ ঘটনা ঘঠে। পরিবারের সদস্যরা স্থানীয় ব্যক্তিদের সহায়তায় সিনথিয়াকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত সিনথিয়া আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামের সুমন হোসেনের মেয়ে। জানা যায়, গত বৃহস্পতিবার মা-বাবার সঙ্গে নানার বাড়ি আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদী গ্রামে বেড়াতে যায় সিনথিয়া। গতকাল শুক্রবার বিকেলে বগাদী প্রাথমিক বিদ্যালয় মাঠের দোলনাতে খেলার সাথিদের সঙ্গে খেলা করছিল সে। একপর্যায়ে দোলনা থেকে পড়ে গেলে লোহার ভারি দোলনাটি সিনথিয়ার কপালে এসে আঘাত হানলে গুরুতর জখম হয় সে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটিতে বেড়াতে আসা স্থানীয় এক পুলিশ সদস্যের সহায়তায় সিনথিয়াকে উদ্ধার করে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, পরিবারের সদস্যদের নিকট থেকে শিশুটির কপালে আঘাতের বিষয়ে জানতে পারি। ভারি লোহার দোলনার আঘাতে শিশুটির কপালের ঠিক মাঝখানে গুরুতর জখম হয়েছে। চামড়া কেটে খুলিতে গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পূর্বেই শিশুটির মৃত্যু হয়। এদিকে, চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করার পরপরই পরিবারের সদস্যরা মৃতদেহ নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে হাসপাতাল ত্যাগ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)