গাংনীর ধানখোলা ও কাজিপুর ইউপি নবীনলীগের কমিটি গঠন

আপলোড তারিখঃ 2017-03-19 ইং
গাংনীর ধানখোলা ও কাজিপুর ইউপি নবীনলীগের কমিটি গঠন ছবির ক্যাপশন:

গাংনী অফিস: মেহেরপুর গাংনীর ধানখোলা ও কাজিপুর ইউনিয়ন নবীনলীগের কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা নবীন লীগ আহবায়ক এহসান কবির সবুজ ও যুগ্ম আহবায়ক মানিক হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি প্রকাশ করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মামুন পারভেজ। ধানখোলা ইউপির কমিটিতে ইশতিয়াক হোসেন অপু আহবায়ক, দুলাল হোসেন যুগ্ম আহবায়ক এবং নুরুজ্জামানকে সদস্য সচিব করা হয় ও কাজিপুর ইউপি কমিটিতে রাকিবুল ইসলাম আহবায়ক, আবু সাইদ যুগ্ম আহবায়ক ও সবুজ আহম্মেদ সদস্য সচিব মনোনীত করা হয়েছে। দুটি ইউপির পৃথক দুটি আহবায়ক কমিটিতে ৯ জন সদস্য রাখা হয়েছে। খুব অল্প সময়ে দুটি কমিটি পুর্নাঙ্গ কমিটি গঠন করবে বলে জানিয়েছেন উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)