মেহেরপুরে নতুন আরও ১৪ জনের করোনা শনাক্ত

আপলোড তারিখঃ 2020-08-08 ইং
মেহেরপুরে নতুন আরও ১৪ জনের করোনা শনাক্ত ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে নতুন করে আরও ১৪ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। জেলায় বর্তমানে কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮৭ জন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে মেহেরপুর সদর উপজেলার ১১ জন ও মুজিবনগর উপজেলার ৩ রয়েছেন। এ নিয়ে মেহেরপুর জেলায় ২ হাজার ৬১০ জনের এর মধ্যে মারা গেছেন ৭ জন। আর সুস্থ হয়েছেন ১৩০ জন। গতকাল শুক্রবার রাতে মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, করোনাভাইরাস সন্দেহে পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল, তার মধ্যে আরও ৩২ জনের রিপোর্ট এসেছে। যার ১৪টি পজিটিভ ও বাকি ১৮ জনের নেগেটিভ রিপোর্ট। নতুন পজিটিভের মধ্যে মেহেরপুর সদর ১১টি এবং মুজিবনগর উপজেলায় ৩টি। এ সকল রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)