মেহেরপুর পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

আপলোড তারিখঃ 2020-08-08 ইং
মেহেরপুর পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: সংক্ষিপ্ত সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে মেহেরপুর পৌঁছেছেন। তিনি গোপালগঞ্জ থেকে সড়ক পথে সরাসরি মেহেরপুরে আসেন। তিনি সার্কিট হাউজে পৌঁছালে মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান জেলা প্রশাসনের পক্ষে, পুলিশ সুপার এস এম মুরাদ আলী জেলা পুলিশের পক্ষে এরপর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহীন ও পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য পররাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় অধ্যাপক হাসানুজ্জামান মালেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলমসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ শনিবার সকাল সাড়ে সাতটায় মেহেরপুর সার্কিট হাউজ থেকে সড়ক পথে মুজিবনগরে রওয়ানা হবেন বলে জানা গেছে। মুজিবনগরে পৌঁছে তিনি স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)