করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-08-08 ইং
করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহে নতুন ২৩ জনের কোভিড-১৯ পজিটিভ, মোট শনাক্ত ১০৭৫ ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- মহেশপুর উপজেলার পারগোপালপুর গ্রামের আক্কাস আলী মণ্ডলের ছেলে ওসমান গনী, ঝিনাইদহ শহরের মদনমোহন পাড়ার নিমাই চন্দ্রের ছেলে পরিবহন ব্যবসায়ী অরুণ বিশ্বাস ও শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে জেলা জজ আদালতের পেশকার বাদশা আলম। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুল হামিদ খান গতকাল শুক্রবার এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান। এছাড়া ঝিনাইদহে নতুন করে ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ১ হাজার ৭৫ জন আক্রান্ত হলেন। ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, অরুন কুমার জ্বর, কাঁশি ও শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন চিলেন। এই অবস্থায় তিনি শুক্রবার মারা যান। শৈলকুপার কবিরপুর গ্রামের বাদশা আলম জ্বর-কাঁশি ও বুকে ব্যথা নিয়ে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। জেলার মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের পারগোপালপুর গ্রামের মো. ওসমান গণি করোনা আক্রান্ত হয়ে ঝিনাইদহ কেভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আমিনুল ইসলাম, শৈলকুপায় ফিল্ড সুপারভাইজার মো. আব্দুর রাজ্জাক ও মহেশপুর উপজেলায় ফিল্ড সুপারভাইজার মো. কামরুল হাছানের নেতৃত্বে মৃত ব্যক্তিদের দাফন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন উপপরিচালক মো. আব্দুল হামিদ খান জানান, করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত তাঁরা ৩৯ জন ব্যক্তির লাশ দাফন করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)