কালীগঞ্জে কেয়ার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

আপলোড তারিখঃ 2020-08-08 ইং
কালীগঞ্জে কেয়ার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: আধুনিক মানের সেবা নিশ্চিত করতে কালীগঞ্জ শহরে কেয়ার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় কালীগঞ্জের ৭ বন্ধুর পরিচালিত এ প্রতিষ্ঠানটির ফিতা কেটে শুভ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার। এ উপলক্ষে শহরের মেইন বাসস্ট্যান্ড ম্যাক্সি সুপার মার্কেটের ২য় তলাতে অবস্থিত প্রতিষ্ঠানটির পরিচালক শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাধারণ সম্পাদক সাবজাল হোসেন, কেয়ার ল্যাবের পরিচালক বসির আহম্মেদ প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি সাংসদ আনোয়ারুল আজিম আনার ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে দোয়া অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসক, মিডিয়াকর্মী, ব্যবসায়ী, স্বাস্থ্যকর্মী, ফারিয়ার নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)