ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, আলমডাঙ্গার দুর্লভপুর ফাঁড়ি পুলিশের আইসি এসআই আবু নাইম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পোলতাডাঙ্গা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে রুহুল আহম্মদকে আটক করেন। অন্যদিকে, এসআই আব্দুর রহিম মাদক সেবনের অপরাধে ভোগাইল বগাদী গ্রামের সোনা মোল্লার ছেলে ইউসুফকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ছাড়াও জামজামি ফাঁড়ি পুলিশের আইসি আব্দুল হাকিম একজন মাদকসেবীকে আটক করেন। এদের মধ্যে রুহুল আহম্মদকে ১৫ দিনের কারাদণ্ড, ইউসুফকে ৭ দিনের কারাদণ্ড ও জামজামি থেকে আটককৃত ঘোষবিলার নাজিম উদ্দিনের ছেলে রুহুলকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী।
