ঝিনাইদহে যুবলীগের উদ্যোগে শেখ কামালের জন্মবার্ষিকী পালন

আপলোড তারিখঃ 2020-08-08 ইং
ঝিনাইদহে যুবলীগের উদ্যোগে শেখ কামালের জন্মবার্ষিকী পালন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলা যুবলীগের উদ্যোগে শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শহরের যুবলীগ কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ্ মো. ইব্রাহীম খলিল রাজা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাশিদুর রহমান রাসেল, শফিকুল ইসলাম শিমুল, হাফিজুর রহমান, জেলা যুবলীগ নেতা বাসের আলম সিদ্দিকী, পৌর যুবলীগের আহ্বায়ক কাজী জাহিদ হাসান দিপুল, যুগ্ম আহ্বায়ক রাম সরকার, যুবলীগের নেতা ইখতিয়ার উদ্দিন, মিজানুর রহমান, রবিউল ইসলাম রনি, মাহাদি হাসান নাজমুল, হামিদুল ইসলাম, সুমন হোসেন, রাশেদুল ইসলাম, জসিম উদ্দিন, আশরাফুল ইসলাম ও শেখ রুহুল আমিন। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ। শেখ কামালের জন্মদিন উপলক্ষে দোয়া ও মোনাজাত শেষে মিষ্টি বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)