যমুনা টেলিভিশনে দেশসেরা প্রতিবেদনের জন্য সিএনই এ্যাওয়ার্ডে সাংবাদিক আরিফুল ইসলাম ডালিম মনোনিত

আপলোড তারিখঃ 2016-08-31 ইং
যমুনা টেলিভিশনে দেশসেরা প্রতিবেদনের জন্য সিএনই এ্যাওয়ার্ডে সাংবাদিক আরিফুল ইসলাম ডালিম মনোনিত ছবির ক্যাপশন:
`dd` নিজস্ব প্রতিবেদক: বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন ‘যমুনা টেলিভিশন’ এর দেশসেরা প্রতিবেদনের জন্য সিএনই এ্যাওয়ার্ডে মনোনিত হয়েছেন যমুনা টেলিভিশন এর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম ডালিম। মঙ্গলবার সন্ধ্যায় যমুনা টেলিভিশনের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সিএনই সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। যমুনা টেলিভিশনের প্রধান সম্পাদক নাজমুল আশরাফের সভাপতিত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমেদ, বার্তা সম্পাদক তৌহিদুল ইসলাম, চীফ রিপোর্টার রোকসানা আনজুমান নিকোল ও কান্ট্রি এডিটর আসিফ আহসানুল ও ক্রাইম রিপোর্টার সুপন রায়। বৈঠকে সর্বসম্মতিক্রমে সাংবাদিক আরিফুল ইসলাম ডালিমকে সেরা প্রতিবেদনের জন্য সিএনই এ্যাওয়ার্ডের জন্য মনোনিত করা হয়। রাতেই যমুনা টেলিভিশনের নিজস্ব ওয়েবপেজে এই সংক্রান্ত একটি স্ট্যাটাসও দেয়া হয়েছে। আরিফুল ইসলাম ডালিম জানান, রাত ৯টার দিকে কান্ট্রি এডিটর আসিফ আহসানুল মোবাইল ফোনে সুখবরটি নিশ্চিত করেন। তার এই সাফল্যে চুয়াডাঙ্গায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)