মেহেরপুরে নতুন করে ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত

আপলোড তারিখঃ 2020-08-07 ইং
মেহেরপুরে নতুন করে ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে নতুন করে ডাক্তার, ব্যাংক কর্মকর্তাসহ ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন। নতুন করে শনাক্ত রোগীরা মধ্যে ডাক্তার ও ব্যাংক কর্মকর্তাসহ মেহেরপুর সদর উপজেলায় ৬ জন এবং গাংনী উপজেলায় ৪ জন। মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, করোনাভাইরাস সন্দেহে পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল, তার মধ্যে আরও ২৯ জনের রিপোর্ট এসেছে। যার মধ্যে ১০টি পজিটিভ ও বাকি ১৯ জনের নেগেটিভ রিপোর্ট। নতুন পজিটিভগুলো মেহেরপুর সদর উপজেলার ৬টি এবং গাংনী উপজেলার ৪টি। এসব রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া হয়েছে। এ নিয়ে মেহেরপুর জেলায় ২ হাজার ৫৭৮ জনের মধ্যে বর্তমানে ৮০টি পজিটিভ। ১২৫ জন সুস্থ হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৭ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)