মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের বিদায়

আপলোড তারিখঃ 2020-08-07 ইং
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের বিদায় ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মোস্তাফিজুর রহমান অন্যত্র বদলি হওয়ায় মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে পুলিশ সুপারের সম্মেলনকক্ষে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পুলিশ সুপার এস এম মুরাদ আলীর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, নবাগত অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, হাসিবুল আলম, মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান, ডিআইও ওয়ান ফারুক হোসেন, ডিবির ওসি জুলফিকার আলী প্রমুখ। উল্লেখ্য, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান নীলফামারী জেলায় বদলী হওয়ায় জেলা পুলিশ মেহেরপুরের উদ্যোগে তাঁকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)