ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মুজিবনগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উসমান গনির সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাাস। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম, মুজিবনগর থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমাম হোসেন মিলু, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মোমিন চৌধুরী। এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সাংবাদিক সভায় উপস্থিত ছিলেন।
