চুয়াডাঙ্গায় নারী উদ্যোক্তাদের মিলনমেলা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-08-07 ইং
চুয়াডাঙ্গায় নারী উদ্যোক্তাদের মিলনমেলা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নারী উদ্যোক্তাদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যা সাতটায় চুয়াডাঙ্গার থ্রি-স্টার ‘হোটেল সাহেদ প্যালেস’ এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গার সাতজন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। উদ্যোক্তারা তাঁদের কর্মজীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। অনুষ্ঠানে অংশ নেওয়া সাত নারী উদ্যোক্তা জুয়েলারি, ঐতিহ্যবাহী সাবিত্রী, রসকদম্ব ও মনসুর মিষ্টি, লাইফস্টাইল এক্সেসরিজ, রূপচর্চার হারবাল প্রোডাক্ট, বুটিক ড্রেস, নকশীকাঁথা ও হিজাব, ফাস্টফুড, দেশী ঐতিহ্যবাহী খাবারসহ বিভিন্ন পণ্য নিয়ে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে তাঁদের ব্যবসা পরিচালনা করে আসছেন। অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের উন্নয়নে দিকনির্দেশমূলক বিভিন্ন পরামর্শ দেন নারী উদ্যোক্তা মাহমুদা আক্তার অনি, সিনথিয়া আফরিন, সাবরিনা মিম, জান্নাতুল ফেরদৌস সুমি, অনিয়া রহমান, সানজিদা স্নিগ্ধা ও রওনক আফরিন রুবি প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)