ঝিনাইদহে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল

আপলোড তারিখঃ 2020-08-06 ইং
ঝিনাইদহে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে নতুন করে আরও ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৬ জন। ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ও করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, বুধবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৯৩টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ২৯টি পজিটিভ। আক্রান্তরা হলেন- সদর উপজেলায় ৪ জন, কালীগঞ্জ উপজেলায় ১৫ জন, শৈলকুপা উপজেলায় ৩ জন, কোটচাঁদপুর উপজেলায় ৪ জন এবং হরিণাকুণ্ডু উপজেলায় ৩ জন। আক্রান্ত ১ হাজার ১৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৪৮৭ জন। কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৪ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১৭ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)