ফরিদ উদ্দিন সভাপতি ও আনার এমপি সম্পাদক

আপলোড তারিখঃ 2020-08-06 ইং
ফরিদ উদ্দিন সভাপতি ও আনার এমপি সম্পাদক ছবির ক্যাপশন:
কালীগঞ্জ মোটর মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন রিয়াজ মোল্লা, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে মোটর মালিক সমিতির ত্রিবাষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আলহাজ্ব ফরিদ উদ্দিন মিয়া সভাপতি ও মো. আনোয়ারুল আজিম আনার (এমপি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে মেইন বাসস্ট্যান্ডে অবস্থিত মোটর মালিক সমিতির কার্যালয়ে সমিতির সিনিয়র সহসভাপতি বদিয়ার রহমানের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আশরাফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী। এছাড়াও উপস্থিত ছিলেন কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর থানা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রবজ আলী মণ্টু, ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সহসভাপতি, মালিক সমিতির সদস্য ও ইত্তেফাক সংবাদদাতা রফিকুল ইসলাম মণ্টুসহ সমিতির অন্যান্য সদস্য, স্থানীয় সুধী সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর সর্বসম্মতিক্রমে আলহাজ্ব ফরিদ উদ্দিন মিয়াকে সভাপতি ও আনোয়ারুল আজিম আনার এমপিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩০ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। আজিজুর রহমান তপনের সভা পরিচালনায় কমিটির অন্য নেতৃবৃন্দরা হলেন- সহসভাপতি আলহাজ্ব এম এ মান্নান, সহসভাপতি আলহাজ্ব বদিয়ার রহমান, সহসভাপতি আবু সাইদ লিটন, সহ-সাধারণ সম্পাদক মো. মোদাচ্ছের হোসেন, সহসাধারন মো. ছদর উদ্দিন মিয়া, সহসাধারণ আলহাজ্ব গোলাম সরোয়ার পুটু মিয়া, সহসাধারণ সম্পাদক মো. ছরোয়ার হোসেন, কোষাধক্ষ্য আলহাজ্ব সোজা উদ্দিন মিয়া, দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া মিয়া, সড়ক সম্পাদক (ট্রাক) আলহাজ্ব সেলিমুজ্জামান মিয়া, সহ-সড়ক সম্পাদক (ট্রাক) মো. সাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ওবাইদুল্লা পাটোয়ারি মিয়া, সড়ক সম্পাদক (বাস) মো. মিজানূর রহমান, সহ-সড়ক সম্পাদক (বাস) মো. আজিজুর রহমান তপন মিয়া, প্রচার সম্পাদক,আলী হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. সেলিম রেজা, কার্যনির্বাহী কমিটির সদস্য, আলহাজ্ব মো. মোস্তফা, আলহাজ্ব জব্বার লস্কার, মো. সাইদুর রহমান ডাবলু, আলহাজ্ব আব্দুল হাকিম, মো. ইসলাম মিয়া, শ্রী সৌমেন বাবু, এ ছাড়াও দুজন উপদেষ্টা সদস্য আলহাজ্ব আইনাল হাসান ও শ্রী নিমাই চন্দ্র সাহা নির্বাচিত হয়েছেন। নির্বাচিত নেতৃবৃন্দরা আগামী শুক্রবার শপথ গ্রহণ করবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)