চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে এক হাজার মাস্ক প্রদান করলেন ডিসি নজরুল ইসলাম

আপলোড তারিখঃ 2020-08-06 ইং
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে এক হাজার মাস্ক প্রদান করলেন ডিসি নজরুল ইসলাম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে এক হাজার মাস্ক প্রদান করেছেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল বুধবার সকালে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোল্লা আব্দুর রশিদের হাতে তিনি এ মাস্ক প্রদান করেন। কোর্টের কার্যক্রম শুরু হওয়ায় কোর্টে আগত সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করতে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এ মাস্ক প্রদান করেন। এ সময় তিনি বলেন, কোর্টে প্রতিদিন বহু মানুষ আইনি সেবা পেতে আসেন। করোনাভাইরাসের কারণে কিছুদিন ভার্চুয়াল পদ্ধতিতে কোর্টের কার্যক্রম চললেও বর্তমানে তা আবার স্বাভাবিক হতে যাচ্ছে। এ সময় আবার অনেক মানুষ সশরীরে কোর্টে আসবেন। তাঁদের এবং আইনজীবীদের স্বাস্থ্যবিধির কথা ভেবেই এক হাজার মাস্ক আইনজীবী সমিতির নেতৃবৃন্দকে প্রদান করা হল। এখন সবাইকে সচেতন হতে হবে। এ সময় তিনি আইনজীবীদের স্বাস্থ্যবিধি মেনে কোর্টের স্বাভাবিক কার্যক্রমে অংশগ্রহণ করার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)