ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হল মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সাজুর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা হাসানুজ্জমান হিলন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মেজবাহউদ্দিন, জেলা যুবলীগের সদস্য আমানুর রহমান সোহেল, ইয়ানুস আলী, মাহাবুব হাসান ডালিম, সাইফুল ইসলাম উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল প্রমুখ। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে যুবলীগের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা পরিষদের উদ্যোগে মুজিবনগরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স প্রাঙ্গণে বেশ কিছু গাছের চারা রোপণ করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন। এ সময় অন্যদের মধ্যে শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুণ্ডুসহ উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।
