ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
করোনাভাইরাসের সংক্রমণ রোধে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় খাদিমপুর ইউনিয়নে মাস্ক বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মণ্ডল। এ সময় উপস্থিত ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক নুর মোহাম্মদ, নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু, ইউপি সচিব মুসাদ আলী, সদস্য আবুল হোসেন, আব্দুল হালিম পুটকা এবং খাদিমপুর ইউনিয়ন যুবলীগের ত্রাণবিষয়ক সম্পাদক দবির উদ্দিন। তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে ইউনিয়নে ৫ শ পিস মাস্ক বিতরণ করা হয়।
