গাংনীতে বর্ষিয়ান আ.লীগ নেতা আব্বাস আলী আর নেই

আপলোড তারিখঃ 2020-08-05 ইং
গাংনীতে বর্ষিয়ান আ.লীগ নেতা আব্বাস আলী আর নেই ছবির ক্যাপশন:
গাংনী অফিস: গাংনী উপজেলা আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা বাদিয়াপাড়া গ্রামের আব্বাস আলী বিশ্বাস (৮৫) আর নেই। দলের দুঃসময়ের কান্ডারি হিসেবে পরিচিত আব্বাস আলী বিশ্বাস বার্ধক্যজনিত কারণে গতকাল সোমবার রাত আটটার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেনের মামা। তার মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শফিকুল আলম সহ নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯ টার দিকে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)