দর্শনায় উপসর্গে মৃত প্রফেসর আব্দুর হামিদের করোনা পজিটিভ

আপলোড তারিখঃ 2020-08-05 ইং
দর্শনায় উপসর্গে মৃত প্রফেসর আব্দুর হামিদের করোনা পজিটিভ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দর্শনায় করোনা উপসর্গে মৃত প্রফেসর হাজি আব্দুর হামিদের (৮৩) করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। গত ৩১ শে জুলাই শুক্রবার সন্ধ্যায় তাঁর নিজ বাসভবনের তিনি মৃত্যুবরণ করেন। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামাল শুভ জানান, দামুড়হুদা উপজেলার দর্শনা কলেজপাড়ার মৃত সুরমান মল্লিকের ছেলে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর হাজি অব্দুল হামিদের গত ৩১ শে জুলাই শুক্রবার সকালে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া ল্যাবে পাঠানো হয়। পরে তিনি সন্ধ্যায় তাঁর নিজ বাসভবনের মৃত্যু হয়। গত সোমবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)