কালীগঞ্জে বজ্রপাতে বাবার সামনে ছেলে মৃত্যু

আপলোড তারিখঃ 2020-08-05 ইং
কালীগঞ্জে বজ্রপাতে বাবার সামনে ছেলে মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: পাওয়ারট্রিলার দিয়ে জমি চাষ করার সময় ঝিনাইদহের কালীগঞ্জে বজ্রপাতে জাহিদুল ইসলাম (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রাকড়া গ্রামের শফিয়ার রহমানের ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁর বাবা ও তিনি রাড়িপাড়া মাঠের একই খেতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। রাড়িপাড়া গ্রামের বাসিন্দা শিক্ষক আইয়ুব হোসেন জানান, মঙ্গলবার দুপুরে তাঁদের মাঠের একটি খেতে আমন ধান রোপণের জন্য জাহিদুল পাওয়ারট্রিলার দিয়ে জমি চাষের কাজ করছিলেন। ওই খেতের অন্যপাশে পাট কাটছিলেন তাঁর বাবা। হঠাৎ আকাশে ঘন কালো মেঘ জমে অঝরে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে প্রচণ্ড শব্দের বজ্রপাত জাহিদকে আঘাত করলে জাহিদ খেতের মধ্যেই পড়ে অচেতন হয়ে যান। এরপর তাঁর বাবাসহ মাঠের লোকজন দৌঁড়ে এসে তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মুহা. মাহাফুজুর রহমান মিয়া মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)