উথলীতে ট্রেনে কেটে বৃদ্ধ সফুরার মর্মান্তিক মৃত্যু

আপলোড তারিখঃ 2020-08-05 ইং
উথলীতে ট্রেনে কেটে বৃদ্ধ সফুরার মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন:
জীবননগর অফিস/প্রতিবেদক, উথলী: জীবননগরে পোষা ভেড়ার জীবন বাঁচাতে গিয়ে ট্রেনে কেটে এক বৃদ্ধ নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে জীবননগর উপজেলার উথলী ঘোড়ামারা রেলগেটের নিকট রুপসা ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ নারী উথলী গ্রামের মাঝের পাড়ার ইদ্রিস আলীর স্ত্রী সফুরা খাতুন (৫০)। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিজের পোষা ভেড়াটি বাড়ি থেকে রেললাইনের দিকে চলে যায়। এ সময় সফুরা খাতুন ভেড়াটি খুঁজতে রেললাইনের দিকে আসে এ সময় ট্রেন আসতে দেখে ভেড়াটি বাঁচাতে ছুটে যান বৃদ্ধ ওই নারী। ভেড়াটি প্রাণে বেঁচে গেলেও শেষ পর্যন্ত বৃদ্ধ নারীটি ট্রেনে কেটে মারা যান। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)