চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ

আপলোড তারিখঃ 2020-08-05 ইং
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: পৌরবাসীর সহযোগিতায় এ বছর কোরবানি পশুর বর্জ্য অপসারণ ব্যবস্থাপনার মতো একটি চ্যালেঞ্জিং কাজ চুয়াডাঙ্গা পৌরসভা পূর্ব ঘোষিত ২৪ ঘণ্টার মধ্যেই সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে পেরেছে। ঘোষিত ২৪ ঘণ্টা সময়ের মধ্যে পৌর এলাকার শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন করেছে বলে দাবি করেছে পৌরসভা কর্র্তৃপক্ষ। ঈদের দিন সকাল থেকে শুরু করে পৌরসভার মেয়র ওবায়দুর রহমান জিপুসহ কর্মকর্তা ও কর্মচারীরা পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ত্যাগ করে তারা ৯টি ওয়ার্ডে বর্জ্য অপসারণে নামেন। এ সময় বর্জ্য পরিষ্কারের পর জীবাণু মুক্ত করতে বিভিন্ন জীবাণুনাশক মেডিসিন ছিটানো হয়। চুয়াডাঙ্গায় ২৪ ঘন্টার মধ্যে পৌরসভা থেকে কোরবানির বর্জ্য অপসারণের উদ্বোধন করেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। পাশাপাশি ঈদের দ্বিতীয় দিনেও পৌর এলাকায় জবাইকৃত পশুর বজ্যের পাশাপাশি গৃহস্থলির নিয়মিত বর্জ্য নেয়ার কাজও শুরু করেছেন পরিচ্ছন্নতা কর্মীরা। বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, ঈদের দিন বেলা দুইটা থেকে পৌরসভার ওয়ার্ডগুলো থেকে পরিচ্ছন্নতা কর্মীরা কোরবানির বর্জ্য নিতে শুরু করে। রাত দশ’টা নাগাদ কোরবানির বর্জ্য নেয়ার কাজ শেষ করা হয়। আংশিক যে এলাকা গুলো বাদ ছিলো সকাল ১০ টার মধ্যে সে সকল বর্জ্য অপসারণ করা হয়েছে। এছাড়া পরবর্তীতে ঈদের পরের দিনে নগরীতে জবাইকৃত পশুর বজ্যের পাশাপাশি গৃহস্থলির নিয়মিত বর্জ্য নেয়ার কাজও শুরু করেছেন পরিচ্ছন্নতা কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)