গাংনীতে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু!

আপলোড তারিখঃ 2020-08-05 ইং
গাংনীতে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু! ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে গত দুদিনে সড়ক দুর্ঘটনায় স্যাটেলাইট চ্যানেল এটিএন নিউজের এইচআর ডিপার্টমেন্টের সহকারী ব্যবস্থাপকসহ দুজন নিহত ও ১২ জন মারাত্মক আহত হয়েছেন। আহতদেরকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। সূত্র জানা গেছে, গত রোববার সকালে এটিএন নিউজের এইচআর ডিপার্টমেন্টের সহকারী ব্যবস্থাপক বজ্রপুর গ্রামের মকবুল ও তার বন্ধু গোয়াল গ্রামের আক্তারুজ্জামান একটি মোটরসাইকেল যোগে বামন্দী পশুহাট হয়ে বাসস্ট্যান্ড আসার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়েন তারা। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান মকবুল হোসেন ও আকতারুজ্জামান। পরে পুলিশ ট্রাকটি আটক করে বলে জানা গেছে। এদিকে, বিকেলে মেহেরপুর থেকে গাংনী আসার পথে গাড়াডোব নামক স্থানে একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় ৫ জন আহত হয়। আহতরা হলেন, মোহাম্মদপুর গ্রামের কামরুল (৩৬), গাড়াডোবের আহারন নেছা (৮০), বাঁশবাড়িয়ার আব্দুল্লাহ (২২), হিজলবাড়িয়ার আলিফ (৭) ও নওপাড়ার রাজ্জাক (৬০)। অপরদিকে, সোমবার বেলা ১১ টার দিকে গাংনীর চৌগাছা মাঠপাড়ায় যাত্রী বোঝাই একটি লেগুনা ছাগল বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালকসহ ৭ জন আহত হয়েছে। আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলেন, চালক রকিবুল (২২), নওপাড়ার হাসিব (১২), মাইলমারীর সাফিয়া (১০), গাংনী পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা জিহান (১৯), কুতুবপুরের দুলাল (৪০), সহগলপুরের ছেয়ারন নেছা (৫৫) ও মাইলমারী গ্রামের সুজন (৩৫)। এদের মধ্যে ছিয়ারন নেছাকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ও চালক রকিবুলকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)