ভ্যাপসা গরমে চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি

আপলোড তারিখঃ 2020-08-05 ইং
ভ্যাপসা গরমে চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: কয়েক দিন ধরে চুয়াডাঙ্গায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল জনজীবন। এরই মধ্যে হঠাৎ দুপুরে বৃষ্টিতে স্বস্তি ফিরে এসেছে চুয়াডাঙ্গাবাসীর। গতকাল মঙ্গলবার দুপুর থেকে চুয়াডাঙ্গায় বৃষ্টি শুরু হয়। এ সময় বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৩২ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে চুয়াডাঙ্গায় মৃদু তাপদাহ অব্যাহত রয়েছে। আর বাতাসের আদ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছিল। দুপুর ঘণ্টাব্যাপী বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরে আসে। এক ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩২ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি শুরুর আগে বাতাসে আদ্রতা ছিল ৮৮ শতাংশ। নিম্নচাপ আরও দুই দিন থাকতে পারে। বাতাসে আদ্রতা রয়েছে এখন ১০০ শতাংশ। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। মৃদু তাপদাহ ও ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। মুষলধারে বৃষ্টির পর চুয়াডাঙ্গাবাসীর জনজীবনে স্বস্তি নেমে আসে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছামাদুল ইসলাম জানান, কয়েকদিন ধরে তাপদাহ অব্যাহত রয়েছে। বাতাসে আদ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হয়েছে। বৃষ্টির পর কিছুটা স্বাভাবিক হয়েছে। নিম্নচাপ আরও দুই-এক দিন অব্যাহত থাকতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)