গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে ছয়জনকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-08-05 ইং
গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে ছয়জনকে জরিমানা ছবির ক্যাপশন:
গাংনী অফিস: স্বাস্থ্যবিধি উপেক্ষা ও সরকারি আদেশ লঙ্ঘন করায় ছয় জনকে ৪ হাজার ১শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার ঐতিহাসিক ভাটপাড়া ডিসি ইকোপার্কে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকীম ইয়ানুর রহমান এই জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন উপজেলা প্রশাসন। এসময় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ও যত্রতত্র গাড়ি পার্কিংয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সরকারি আদেশ উপেক্ষা করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) ইয়ানুর রহমান পার্কে বেড়াতে আসা মদনা ডাঙ্গা গ্রামের শারজান আলীর ছেলে রুবেল (২২) কে এক হাজার টাকা, গাংনী বাজারের আব্দুল খালেকের ছেলে মাসুদ রানা (২০) কে দুই হাজার টাকা, মাইলমারি গ্রামের সাহাজুলের ছেলে শাকিব (২১) কে ৫০০ টাকা, মেহেরপুর স্টেডিয়াম পাড়ার বাবর আলীর ছেলে ইসমাইল (২২) কে ২০০ টাকা, মদনের ছেলে রনি শেখ (৩০) কে ২০০ টাকা, এবং গোলজারের ছেলে লিটন (২৫) কে ২০০ টাকা জরিমানা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)