ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ কারেন্ট জাল বহন করার অপরাধে এক প্রাইভেটকারের মালিককে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে উদ্ধারকৃত প্রায় ৫০ হাজার মিটার, যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষাধিক টাকার নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ভষ্ম করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূবর্ণা রানী সাহা এ আদালত পরিচালনা করেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা জানান, গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে কালীগঞ্জ শহরে আসা একটি সন্দেহভাজন প্রাইভেটকার পুলিশ দিয়ে তল্লাশি করা হয়। এ সময় প্রায় ৫০ হাজার মিটার ২ লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ পরিচালনা করে মোটরযান আইনে ৭ হাজার টাকা, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ১ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ভষ্ম করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রেজা, কৃষি কর্মকর্তা হুমায়ন কবির ও এমদাদ হোসেন উপস্থিত ছিলেন।
