আলমডাঙ্গায় করোনার বিস্তার রোধে বিনামূল্যে মাস্ক বিতরণ

আপলোড তারিখঃ 2020-08-05 ইং
আলমডাঙ্গায় করোনার বিস্তার রোধে বিনামূল্যে মাস্ক বিতরণ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় করোনাভাইরাসের বিস্তার রোধে ও মানুষকে সচেতন করার লক্ষ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে দিশারী নামের একটি সামাজিক সংগঠন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়ার ছাগলের হাট ও কাঁচাবাজারে দুই শতাধিক মানুষের মধ্যে এ মাস্ক বিতরণ করেন সংগঠনটির কর্মীরা। মাস্ক বিতরণ কার্যক্রমে অংশ নেন ব্যবসায়ী আমির হোসেন দুলাল বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম, পাইকপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাদ আহমেদ, পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জহুরুল ইসলাম, আবুল হাসান, দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, দিশারীর আহ্বায়ক আমির হামজা শান্ত, সদস্য টুটুল হোসেন, এনামুল হক, আজমুল হক, ফারুক হোসাইন, আফরিক হাসান আকাশ, ইনজামাম ইমন, ইশতিয়াক তন্ময়, রোকনুজ্জামান খোকন, মাহমুদুজ্জামান শিশির প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)