প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বংকিরা অস্থায়ী পুলিশ ক্যাম্পের ভবিষ্যৎ নির্ধারণে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় সাধুহাটি ইউনিয়ন পরিষদের মাঠে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা শুভ, ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও প্রেসক্লাবের সভাপতি এম রাহায়ন। এছাড়াও ওয়ার্কশপে মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনীতিক, জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন চেয়ারম্যান কাজি নাজির উদ্দীন।
