ঝিনাইদহে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ২ নারীসহ ৩ জন গ্রেফতার

আপলোড তারিখঃ 2020-08-02 ইং
ঝিনাইদহে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ২ নারীসহ ৩ জন গ্রেফতার ছবির ক্যাপশন:
ঝিনাইদহে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ২ নারীসহ ৩ জন গ্রেফতার স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ২ নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে শহরের ব্যাপারীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, শহরের বিভিন্ন এলাকায় একটি চক্র অসুস্থতা ও প্রেমের ফাঁদে ফেলে মানুষকে প্রতরণা করে আসছিল। গত রাতে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার একটি বাসায় এক ভুক্তভোগিকে ডেকে নিয়ে তার কাছে টাকা দাবী করছিল এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় সুমী, তন্নী খাতুন বিদ্যুৎ কুমার নামের ৩ জনকে আটক করা হয়। এ ঘটনায় সদর থানায় প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)