আলমডাঙ্গায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-07-31 ইং
আলমডাঙ্গায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন আলমডাঙ্গা পৌর এলাকার রাধিকাগঞ্জ ফকিরপাড়ার রতন কর্মকারের ছেলে লক্ষন কর্মকার (৩০) ও উপজেলা আসাননগর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে মজিবুল (২৫)। গত বুধবার রাতে পৃথক স্থান থেকে তাঁদের আটক করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার লক্ষন কর্মকার দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা শহরের বাবুপাড়া, রাধিকাগঞ্জ ও পশুহাট এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। তিনি বিভিন্ন জায়গা থেকে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা কিনে নিয়ে এসে আলমডাঙ্গায় বিক্রয় করতেন। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীরের নির্দেশে এসআই শেখ রফিকুল ইসলাম, এসআই আমিনুল ইসলাম, এএসআই কামরুল হাসান, এএসআই মহানন্দ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে লক্ষন কর্মকারকে মহিলা কলেজ সংলগ্ন যাত্রী ছাউনির নিকট থেকে আটক করেন। আটকের পর তাঁর নিকট থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপর দিকে, শহরের মিয়াপাড়ায় অভিযান চালিয়ে উপজেলার আসাননগর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে মজিবুলকে (২৫) ২শ গ্রাম গাঁজাসহ আটক করে। মজিবুল মিয়াপাড়ার যুবদল নেতা শফিকুল আজম ডালিমের নিকট থেকে গাঁজা ক্রয় করে নিয়ে আসছিলেন। এ সময় আলমডাঙ্গা থানার পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডালিমসহ অন্যরা পালিয়ে গেলেও মজিবুলকে ২ শ গ্রাম গাঁজাসহ আটক করেন। গতকাল বৃহস্পতিবার পৃথক দুটি মাদক মামলা করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)