করোনা আক্রান্ত চুয়াডাঙ্গার দুই চিকিৎসক

আপলোড তারিখঃ 2020-07-31 ইং
করোনা আক্রান্ত চুয়াডাঙ্গার দুই চিকিৎসক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চিকিৎসাসেবা প্রদানকালে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাহবুবুর রহমান মিলন ও চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান। তাঁরা জানিয়েছেন, করোনা মহামারির মধ্যেও নিজ কর্মস্থলে থেকে কাজ করেছেন তাঁরা। যখন নিজেদের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়, তখন রোগী দেখা বন্ধ করে হোম আইসোলেশনে চলে যান এবং নমুনা দেন। পরে নমুনা পরীক্ষায় তাঁদের করোনা পজিটিভ আসে। পজিটিভ আসার সাথে সাথে তাঁদের সংস্পর্শে আসা সকলকেই বিষয়টি জানিয়েছেন এবং করোনাভাইরাস প্রতিরোধে তাঁরা সকলের নিকট দোয়া চেয়েছেন। উল্লেখ্য, শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাহবুবুর রহমান মিলন ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান চুয়াডাঙ্গার খুব জনপ্রিয় চিকিৎসক হিসেবে সবার কাছে সমাদৃত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)