দর্শনায় মা ও শিশু জেনারেল হাসপাতালে হুইল চেয়ার ও বেড প্রদান

আপলোড তারিখঃ 2020-07-31 ইং
দর্শনায় মা ও শিশু জেনারেল হাসপাতালে হুইল চেয়ার ও বেড প্রদান ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনায় মা ও শিশু জেনারেল হাসপাতালে নিজ উদ্যোগে ৩টি হুইল চেয়ার ও ৪টি বেড প্রদান করেছেন হাজি মো. খালেক উজ্জামান। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা মা ও শিশু জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে হাসপাতাল পরিচালনা কমিটির কাছে নিজ উদ্যোগে ৩টি হুইল চেয়ার ও ৪টি বেড হস্তান্তর করেন হাজি মো. খালেক উজ্জামান। এ সময় মা ও শিশু জেনারেল হাসপাতাল পরিচালনা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন হাজি আকমত আলী, আমির হোসেন, আব্দুল হান্নান, আব্দুল বারী, ওমর আলী, হাজী নজরুল ইসলাম, আ. কাদের প্রমুখ। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ‘সমাজের উন্নয়নে আসুন আমরা সবাই এগিয়ে আসি। একে অন্যের সহযোগিতা করি। সব প্রকার ভালো কাজে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)