চুয়াডাঙ্গায় প্রাইভেটকারসহ দর্শনার ব্যবসায়ী আটক, মুচলেকাই মুক্তি

আপলোড তারিখঃ 2020-07-31 ইং
চুয়াডাঙ্গায় প্রাইভেটকারসহ দর্শনার ব্যবসায়ী আটক, মুচলেকাই মুক্তি ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় চোরাকারবারি সন্দেহে দর্শনা বাজারের মটর পার্টস ব্যবসায়ী জাহিদুলের প্রাইভেটকারসহ চালককে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে কারের ভেতর তল্লাশি ও ডিবি অফিসে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদেও কাক্সিক্ষত কিছু না পাওয়ায় চালক হাসিবুলকে লিখিত মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে শহরের কেদারগঞ্জ বাজার সংলগ্ন আদর্শ স্কুলের সামনে থেকে কারটি আটক করা হয়। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের ৮-১০ জনের একটি দল দুপুরের দিকে চুয়াডাঙ্গা কেদারগঞ্জ বাজারের পাশে আদর্শ স্কুলের সামনে অবস্থান নেয়। এ সময় বিপরীত দিক থেকে আসা সিলভার কালারের ঢাকা মেট্রো-গ ৩১-৭৮৯০ নম্বরের একটি প্রাইভেট কারের গতিরোধ করা হয়। কারটি মেইন সড়কে থামানোর পর দ্রুত সেটি আদর্শ স্কুলের ভেতর ঢুকিয়ে নেওয়া হয়। পরে কারটির বিভিন্ন অংশ খুলেও তল্লাশি চালায় পুলিশ। তথ্য অনুযায়ী কিছু না পাওয়ায় চালকসহ কারটি নেওয়া হয় জেলা গোয়েন্দা কার্যালয়ে। ডিবি অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে দর্শনা হয়ে একটি প্রাইভেট কার অবৈধ মালামাল বহন করছে। ওই সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক(এসআই) মুঈদসহ পুলিশের একটি টিম আদর্শ স্কুলের সামনে অবস্থান নেন। পরে তথ্য অনুযায়ী কারটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তথ্য অনুযায়ী কিছু না পাওয়ায় চালক ও কারটিকে ডিবি অফিসে নেওয়া হয়। দীর্ঘক্ষণ চালক শাহিনুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেও সন্দেহমূলক কিছু না পাওয়ায় বিকেল চারটার দিকে লিখিত মুচলেকার মাধ্যমে কার ও চালককে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)