চুয়াডাঙ্গার ২১ নারী খেলোয়াড় পেলেন জেলা প্রশাসক পত্নীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা

আপলোড তারিখঃ 2020-07-31 ইং
চুয়াডাঙ্গার ২১ নারী খেলোয়াড় পেলেন জেলা প্রশাসক পত্নীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গার স্বর্ণকন্যা ইতিসহ ২১ নারী ফুটবল খেলোয়াড় পেলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক পত্নী সৈয়দা তাহমিনা নজরুলের দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা মহিলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক পত্নী সৈয়দা তাহমিনা ও সহসভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পত্নী সুলতানা রাজিয়ার ব্যক্তিগত তহবিল থেকে খেলোয়াড়দের ওই সহায়তা প্রদান করা হয়। জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কান্ট্রি গেইম্স অ্যাসোসিয়েশনের চুয়াডাঙ্গা জেলা শাখার নির্বাহী সদস্য সেলিনা খাতুনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সুলতানারা রত্নাসহ জেলা মহিলা ক্রীড়া সংস্থার পরিচালনা পর্ষদ সদস্যগণ। ঈদ উপহার ও আর্থিক সহায়তাপ্রাপ্ত খেলোয়াড়রা হলেন সাব গেমইসে আর্চারিতে স্বর্ণজয়ী ইতি খাতুন, ফুটবল স্ট্রাইকার ও বিকেএসপিতে ক্রিকেটে চান্স পাওয়া বিদিশা সাহা, ফুটবলার মানিয়া, হাফিজা, সুরাইয়া, সায়মা, রুপালী, ফাতেমা, চানমতি, রত্না, জুলেখা, তনিমা, সিনথিয়া, কুহেলী, মারিয়া, রুমানা, শাহানা, রিভা, মিম ও বিথী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)