গাংনীতে সাংবাদিক ওসমানের প্রথম মৃত্যুবার্ষিকী পালন

আপলোড তারিখঃ 2020-07-31 ইং
গাংনীতে সাংবাদিক ওসমানের প্রথম মৃত্যুবার্ষিকী পালন ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী প্রেসক্লাবের অন্যতম সদস্য ও মাইটিভি গাংনী উপজেলা প্রতিনিধি ওসমাহ গনির প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। গাংনী প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার আসরের নামাজের পর ওসমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলী। আরটিভির প্রতিনিধি মাজেদুল হক মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মাইটিভির জেলা প্রতিনিধি মাহাবুব আলম, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ-উদ-দৌলা রেজাসহ সাংবাদিক ও সুধি সমাজের প্রতিনিধিবৃন্দ। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন গাংনী উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা ইলিয়াছ হোসেন। প্রসঙ্গত, গেল বছরের ৩০ জুলাই ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৩৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান মোহাম্মদ ওসমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)