মেহেরপুরে সাংবাদিকদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ

আপলোড তারিখঃ 2020-07-31 ইং
মেহেরপুরে সাংবাদিকদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: করোনাকালীন পরিস্থিতিতে মেহেরপুর জেলার সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার ২৫ জন সাংবাদিকের মধ্যে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান সাংবাদিকদের হাতে চেক তুলে দেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। তিনি বলেন, গণমাধ্যমকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। তাই সাংবাদিকদের কথা চিন্তা করে করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন। সাংবাদিকদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এই ধারাবাহিকতা অব্যহত থাকবে। চেক বিতরণ অনুষ্ঠানে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান এর সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরন্য, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মণ্টু, সাংগঠনিক সম্পাদক বেন ইয়ামিন মুক্ত প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)