মেহেরপুরে বজ্রপাতে নিহত পরিবারকে আর্থিক অনুদান প্রদান

আপলোড তারিখঃ 2020-07-31 ইং
মেহেরপুরে বজ্রপাতে নিহত পরিবারকে আর্থিক অনুদান প্রদান ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে বজ্রপাতে নিহত একরামুল ও আহত পলাশের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ আর্থিক অনুদান প্রদান করা হয়। মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনউদ্দিন নিহত ও আহত রাজনগর গ্রামের বাড়ি উপস্থিত হয়ে নিহত একরামুলের স্ত্রী সাগরিকার হাতে ২৫ হাজার টাকা এবং আহত পলাশের পিতা কবিরের হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনউদ্দিন বলেন বর্তমান সরকারের সদিচ্ছার কারণে অসহায় পরিবারের মাঝে অর্থ প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)