শেষ মুহূর্তে চুয়াডাঙ্গায় জমে উঠেছে অনলাইন পশুহাট

আপলোড তারিখঃ 2020-07-30 ইং
শেষ মুহূর্তে চুয়াডাঙ্গায় জমে উঠেছে অনলাইন পশুহাট ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জমে উঠেছে অনলাইন পশুহাট। আসন্ন কোরবানির ঈদ ও করোনাভাইরাসের কথা মাথায় রেখে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার গত ৮ জুলাই এ পেজটির উদ্বোধন করেন। ‘আর নয় হাটে গমন, ঘরে বসেই পশু ক্রয়-বিক্রয় করুন, এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন চুয়াডাঙ্গার পক্ষ থেকে সব ধরনের কোরবানি উপযোগী পশু বিক্রির আয়োজন করা হয়েছে একটি অনলাইন পেজের মাধ্যমে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে, করোনা দুর্যোগের এ সময়ে হাটে গিয়ে ভিড় না জমিয়ে ক্রেতা-বিক্রেতারা অনলাইনের মাধ্যমে নিজেদের গরু, ছাগল, মহিষ বিক্রি ও কেনার একমাত্র মাধ্যম হিসেবে এ অনলাইন পেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর এ পশুহাটের নাম দেওয়া হয়েছে অনলাইন পশুহাট চুয়াডাঙ্গা। এখান থেকে ক্রেতারা কোনো রকম ঝুটঝামেলা ছাড়াই তাঁদের পছন্দের গরু, ছাগল, মহিষ কোরবানির জন্য ন্যায্যমূল্যে ক্রয়-বিক্রয় করতে পারবেন। নিজেদের লালন-পালন করা পশু বিক্রি করতে হলে এখানে বিক্রেতার পূর্ণ নাম ঠিকানা, পশুর বয়স, পশুর রঙ এবং ওজন উল্লেখ করতে হবে এছাড়া একটি ছবি ও ছোট আকারে পশুর ভিডিও দেওয়া যাবে। এ বিষয়ে চুয়াডাঙ্গার সহকারী কমিশনার ফিরোজ হোসেন জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কথা মাথায় রেখে জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেন। এ জন্য সকল ক্রেতাকে নিরাপদ থেকে সুলভ মূল্যে অনলাইনের মাধ্যমে পছন্দের পশু ক্রয় করার আহ্বান জানান এবং বিক্রেতারা নিজেই তাদের পশু বিক্রির জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে পেজে আপলোড দিতে পারবেন। বিস্তারিত যোগাযোগের জন্য ভরৎড়ু.নপং.@মসধরষ.পড়স ইমেলে তথ্য ও ছবি এবং ০১৬৭৮-৭১২১০০ ও ০১৭১০৫০৯৪৯৪ এ নম্বরে যোগাযোগের জন্য বলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)