গাংনীতে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

আপলোড তারিখঃ 2020-07-30 ইং
গাংনীতে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাজদার আলী (৫৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে গাংনীর মালশাদহ-হিজলবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজদার আলী হিজলবাড়িয়া গ্রামের মৃত জাকির আলীর ছেলে। স্থানীয়রা জানান, সাজদার আলী একই গ্রামের সাহাজুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে গাংনীতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে দুজনেই আহত হন। পরে আহতদের উদ্ধার করে গাংনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক সাজদার আলীকে মৃত ঘোষণা করেন। গাংনী হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, সাজদার আলীকে গাংনী হাসপাতালে নেওয়ার পূর্বেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালেক জানান, সাজদার আলী মোটরসাইকেল ক্রয় করতে গাংনীতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, সাজদার আলী সম্প্রতি মোটরসাইকেল চালানো শিখেছেন। খুব ভালো চালাতে না পারলেও মোটরসাইকেল নিয়ে গাংনীতে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত হন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)