আলমডাঙ্গার নতিডাঙ্গায় পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-07-30 ইং
আলমডাঙ্গার নতিডাঙ্গায় পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার নতিডাঙ্গায় পুকুরে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। জানা গেছে, গতকাল বুধবার বেলা একটার দিকে নতিডাঙ্গা মাঠপাড়ার মৃত আব্দুল্লাহর ছেলে সাগর আলী (১৫) পাড়ার ছেলেদের সঙ্গে মধুখালি মাঠে অবস্থিত মালেকের পুকুরে গোসল করতে পুকুরে নামে। এ সময় সাগর পুকুর পাড়ে গোসল করতে করতে কখন পানিতে ডুবে যায় তা কেউ টের পায়নি। গোসল শেষে বাড়ি ফেরার সময় সহপাঠীরা দেখে সাগর নেই। অনেক খোঁজাখুঁজির পর পানিতে সাগরের মরদেহ খুঁজে পাওয়া যায়। সাগরের মা রিজিয়া খাতুন জানান, ‘আমার ছেলে পুকুরে গোসল করতে যাওয়ার পর থেকে আর বাড়িতে ফিরে আসেনি। বাড়িতে না ফিরে আসায় আমরা অনেক খোঁজাখুঁজির পর আমার ছেলের লাশ পুকুরে পাওয়া গেছে।’ স্থানীয়দের নিকট থেকে জানা যায়, সাগরের দুই পা জন্মের পর থেকে অচল। যার কারণে সে হাঁটতে পারত না। এই কারণে হয়ত পানিতে ডোবার পর আর উঠতে না পারায় তার মৃত্যু হয়েছে। এদিকে, ঘটনা জানার পর আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান ঘটনাস্থলে এসে ঘটনার সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় সাগরের চাচা গোলাপ রহমান বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন। জানাজা শেষে গতকাল রাত ৮টার দিকে গ্রামের কবরস্থানে কিশোর সাগরের দাফনকার্য সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)