জীবননগরে দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2020-07-30 ইং
জীবননগরে দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। গত মঙ্গলবার রাতে তাঁদের আটক করা হয়। জানা যায়, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে জীবননগর থানার এএসআই কামররুজ্জামান, এএসআই হাবিব ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে জীবননগর পৌরসভার নারায়ণপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় নারায়ণপুর গ্রামের মজনুর রহমানের ছেলে শাহ আলম কিরণ (২৫) ও একই গ্রামের মৃত নেয়ামত মণ্ডলের ছেলে বশির উদ্দিন বছেরকে ২ কেজি গাঁজা ও গাঁজা বিক্রি করার নগদ ২ হাজার ২ শ টাকাসহ আটক করা হয়। এ ব্যাপারে জীবননগর থানায় তাঁদের বিরুদ্ধে একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)