মেহেরপুরের রাজনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-07-30 ইং
মেহেরপুরের রাজনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার রাজনগরে বজ্রপাতে একরামুল হক (৩২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। একই সঙ্গে পলাশ (২২) নামের আরও এক কৃষক আহত হয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটার দিকে বজ্রপাতে এ ঘটনা ঘটে। নিহত একরামুল হক রাজনগর গ্রামের বেলে পাড়ার এনামুল হকের ছেলে এবং আহত পলাশ একই গ্রামের কবির হোসেনের ছেলে। জানা গেছে, ঘটনার সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একরামুল ও পলাশ আহত হন। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল তাঁদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় একরামুলের মৃত্যু হয়। পলাশকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের আরএমও মোখলেসুর রহমান জানান, বজ্রপাতে আহত হয়ে দুজন হাসপাতালে ভর্তি হন। একরামুল হক নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অপরজনকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)