চুয়াডাঙ্গায় গাঁজাসহ তিনজন আটক

আপলোড তারিখঃ 2020-07-30 ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ তিনজন আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে সাতগাড়ীর আজিম উদ্দীনসহ তিনজনকে আটক করেছে সদর থানার পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে শহরের সাতগাড়ী এলাকার হিজরাপাড়া থেকে তাঁদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ৩ শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গা পৌর শহরের সাতগাড়ীর মৃত সফেজ উদ্দীনের ছেলে আজিম উদ্দীন (৫২), সদর উপজেলার ভান্ডারদোহা গ্রামের মৃত শের আলীর ছেলে শফিকুল ইসলাম (২৮) ও একই এলাকার বিশারত মন্ডলের ছেলে চান্দ আলী ওরফে চান মিয়া (৫৫)। পুলিশ সূত্রে জানা যায়, জেলাব্যাপী মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ একটি চৌকস দল গতকাল সন্ধ্যার পর পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে রাত ১০টার পর গোপন সংবাদের ভিত্তিতে সাতগাড়ী হিজরা পাড়ার কাছ থেকে এই তিনজনকে আটক করে পুলিশ। এ সময় আটককৃতদের শরীর তল্লাশি করে উদ্ধার করা হয় ৩ শ গ্রাম গাঁজা। পরে আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)